1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনের একতা বাজার শাখার বিএনপির অফিস উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনের একতা বাজার শাখার বিএনপির অফিস উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনের একতা বাজার শাখার বিএনপির অফিস উদ্বোধন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৯৭ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের  কুমারখালি একতা বাজারে  বিএনপির নতুন  অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগষ্ট)  সন্ধ্যার পর প্রধান অতিথি হিসেবে  ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও  সাবেক চেয়ারম্যান মো: মাসুদ করিম নিরব  অফিসের শুভ উদ্বোধন করেন। উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটারের দূরত্ব এ প্রত্যান্ত অঞ্চলের দীর্ঘ ১৬ বছরের নির্যাতিত নেতা কর্মীদের মেলবন্ধনের  লক্ষ্যে এবং দলীয় কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় বিএনপির নেতাকর্মীদের আগ্রহ বা অনুরোধে এ (ক্লাব)  অফিস করা হয়েছে বলে জানান সাবেক চেয়ারম্যান মাসুদ করিম নিরব। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মাসুদ করিম নিরব বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে এ ফ্যসিস্ট সরকারের পতনের মাধ্যমে আমরা জুলুম, অত্যাচার, মামলা হামলা ও নির্যাতনের স্টিমরোলার থেকে মুক্তি পেয়েছি।

এ আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয় এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা ও নেকহায়াত কামনা করা হয়েছে। মাসুদ করিম নিরব তার বক্তব্যে বলেন, আমরা সাবেক সফল মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এর কর্মী। বিগত দিনের মত তার হাতকে শক্তিশালী করে পূনরায় আমরা তাকে লালমোহন – তজুমদ্দীন  আসনের মন্ত্রী হিসেবে দেখতে পাব ইনশাআল্লাহ। নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, সকল দ্বিধা দ্বন্দ্ব ভূলে ধলীগৌরনগরের সবাই একসাথে কাজ করার আহবান করেন। যুবদল নেতা মোঃ মহিন তালুকদারের সঞ্চালনায়  এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা ক্যামবেরিয়ান কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও বিএনপির নেতা মো: মইন উদ্দিন, ইউনিয়ন বিএনপির নেতা মোঃ আবু সুফিয়ান, মোঃ সালাউদ্দিন রতন হাওলাদার, মোঃ মোসলেউদ্দিন মিয়া, মোঃ ফারুক কন্টেকদার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন