1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনের এমপিওভুক্ত প্রত্যেক প্রতিষ্ঠান থেকে ৫জন করে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনের এমপিওভুক্ত প্রত্যেক প্রতিষ্ঠান থেকে ৫জন করে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনের এমপিওভুক্ত প্রত্যেক প্রতিষ্ঠান থেকে ৫জন করে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৫০ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

 

ভোলার লালমোহন এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট (স্কুল, কলেজ, মাদ্রাসা) উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যার পর লালমোহন পৌরশহরের এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় আগামী শনিবার (১৮ অক্টোবর) লালমোহন উপজেলার এমপিওভূক্ত প্রত্যেক প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫জন শিক্ষক কর্মচারী ঢাকার আন্দোলনে অংশগ্রহণ করার জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং রবিবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন।

 

লালমোহন উপজেলা এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট (স্কুল, কলেজ, মাদ্রাসা) এর সমন্বয়কারী মো. আলমগীর হোসেন জানান, শিক্ষকদের ন্যায্য দাবী আদায়ের জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা প্রেসক্লাবের সামনে গত ১২ অক্টোবর দুই শতাধিক শিক্ষক ঢাকাতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছি। এখনো লালমোহনের অনেক শিক্ষক আন্দোলনে ঢাকাতে রয়েছেন। কিন্তু ওই দিন দুপুরে হঠাৎ বিগত ফ্যাসিষ্ট সরকারের মতো পুলিশ শিক্ষকদের উপর অতর্কিত হামলা, জলকামান, সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে।

শিক্ষকদের উপর হামলা পৃথিবীর কোনো সভ্য দেশে কোনোদিন হয়নি। বর্তমান সরকারের পুলিশ তা করেছে। আমরা মনে করেছি আমাদের ন্যায্য দাবি বর্তমান সরকার মেনে নিবে। কিন্তু আমাদের দাবি মেনে না নিয়ে বর্তমান শিক্ষা উপদেষ্টা উলটো আমাদেরকে বিভিন্ন ভিভ্রান্তি মূলক কথাবার্তা বলছেন।
আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি লালমোহন উপজেলার প্রত্যেকটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আন্দোলনকে আরো বেগবান করতে কমপক্ষে ৫জন শিক্ষক ঢাকার আন্দোলনে অংশগ্রহণ করবে।

তিনি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের শিক্ষক ও কর্মচারীদেরকে শনিবার (১৮ অক্টোবর) ঢাকা যাওয়ার জন্য সর্বরকম সহযোগিতা করার অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন