1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনের কালমায় শ্রমিকদলের সাবেক নেতৃবৃন্দের মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনের কালমায় শ্রমিকদলের সাবেক নেতৃবৃন্দের মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনের কালমায় শ্রমিকদলের সাবেক নেতৃবৃন্দের মতবিনিময় সভা

মোঃ মুশফিকুর রহমান
  • প্রকাশিত : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত
Spread the love

মোঃ মুশফিকুর রহমান

ভোলা-০৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন শ্রমিক দলের সাবেক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কালমা ইউনিয়ন শাখার সাবেক নেতৃবৃন্দের আয়োজনে শুক্রবার (০১নভেম্বর) রাতে কালমা ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মো. শাজাহান মুন্সির বাড়ির উঠানে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কালমা ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মো. শাজাহান মুন্সির সভাপতিত্বে ও কালমা ইউনিয়ন উত্তর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিনের সঞ্চালনায় এসময় বক্তব্য প্রদান করেন কালমা ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি মো. হাচন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর ব্যাপারী, সাবেক কোষাধ্যক্ষ মো. রত্তন, সাবেক প্রচার সম্পাদক আ: মতিন হাওলাদার প্রমুখ।

এসময় বক্তার বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আমাদের নেতা মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগে থেকে কাজ করে আসতেছি। কিন্তু আওয়ামী লীগের সময় আমরা বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছি। এখন আমাদের সময় এসেছে আমরা নিরলস ভাবে কাজ করে আমাদের দলের বিজয় নিশ্চিত করবো, ইনশাআল্লাহ । এখন আমাদের কারো সাথে বিবাদের সময় নয়। আমরা আওয়ামী লীগের আমলে বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছি। আমরা চাই আমাদের প্রিয় নেতা মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম আমাদেরকে যোগ্য স্থানে বসাবেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালমা ইউনিয়ন উত্তর ছাত্র দলের সাবেক নেতা মো. বাবুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন