
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের পেশকার হাট মাদরাসা মাঠে এ ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল।
এ সময় তিনি বলেন, যারা দলের সুনাম ক্ষুন্ন করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এখন লক্ষ্য সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করা। এজন্য বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীদের সাধারণ জনগণের মন জয় করতে হবে। তাই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অপরদিকে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রম) সুস্থতার সঙ্গে দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির আহŸায়ক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জাকির হোসেন হাওলাদারের সঞ্চালনায় এ সময় লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম-আহŸায়ক সফিউল্লাহ হাওলাদার, ফয়সাল তালুকদার, পৌরসভা বিএনপির আহŸায়ক ছাদেক মিয়া ঝান্টু, সদস্য সচিব জাকির ইমরানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।