1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনের মাইমুনা হক সামিয়ার জাতীয় মেডেল প্রাপ্তি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনের মাইমুনা হক সামিয়ার জাতীয় মেডেল প্রাপ্তি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনের মাইমুনা হক সামিয়ার জাতীয় মেডেল প্রাপ্তি

মোঃ মুশফিক হাওলাদার 
  • প্রকাশিত : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১০০ বার পঠিত
Spread the love

মোঃ মুশফিক হাওলাদার 

লালমোহনের মাইমুনা হক সামিয়া ইসলামীক ফাউন্ডেশন পরিচালিত জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এ দেশ সেরা ৩য় মেডেল পুরষ্কার ও এ্যাওয়ার্ড অর্জন করেছে। তার হাতে ২.৫০ ভরি রৌপ্য মেডেল ও এ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশ ধর্ম বিষয়ক উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন ও ইসলামীক ফাউন্ডেশনের পরিচালক। মাইমুনা ভোলা জেলার লালমোহন উপজেলাধীন ইসলামিক মডেল মাদরাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী। তার পিতা মাওলানা নাজমুল হক লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার হেড ফকিহ এবং মাতা গৃহিণী। গত ২৮ ফেব্রুয়ারী ইসলামিক ফাউন্ডেশন ঢাকায় নিজস্ব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরষ্কার ঘোষণা করে।
তার ভাগ্যে রচনার ১৮ টি বিষয়ের মধ্যে লটারীতে ” ইসলামে নারী জাতির মর্যাদা” নির্ধারিত হয়। ইতোপূর্বে তিনি উপজেলায় ১ম,জেলায় ২য় এবং বিভাগীয় পর্যায়ে ৩য় স্থান লাভ করেছে। তিনি ভবিষ্যতে ইসলামিক শিক্ষা ও সংস্কৃতিতে উচ্চাশিক্ষা লাভে আগ্রহী । তিনি দেশ ও ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত রাখার আশাবাদী ।
উল্লেখ্য যে,সারা দেশ থেকে ২০টি ইভেন্টে ৪৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে ৬০টি পুরুস্কার লাভ করে। প্রথম পুরুস্কার ৩.৫০ ভরি রূপা,২য় পুরুস্কার ৩ ভরি রূপা, ৩য় পুরুস্কার ২.৫০ ভরি রূপা। তার এমন সাফল্যের জন্য লালমোহনের বিভিন্ন স্তরের সংগঠন ও শ্রেণি পেশার মানুষ অভিনন্দন জানিয়েছে। তার মাদ্রাসা ও তার পরিবার ইসলামিক ফাউন্ডেশন কে অভিনন্দন জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন