
মাহমুদ হাসান লিটন, লালমোহন
লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল বলেছেন লালমোহনের মাটিতে কেউ ষড়যন্ত্র করলে তাদের বিরুদ্ধে কঠোর জবাব দেয়া হবে। এদেশ খালেদা জিয়ার ও তারেক জিয়ার। খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে বিএনপি ঐক্যবদ্ধ প্রতিবাদ করলে পালাবার পথ খুঁজে পাবেন না।
১৬ জুলাই বুধবার সন্ধ্যায় উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সভায় তিনি একথা বলেন । একটি দলের দিকে ইঙ্গিত করে তিনি আরো বলেন আপনাদের অনেক নেতাকর্মীদের বিগত দিনে কেন ফাঁসিতে ঝুলতে হয়েছিলো তারপরও আপনারা এখন সেই ফ্যাসিস্ট সরকারের লোকজনকে সাথে নিয়ে চলাফেরা করছেন। লালমোহনের মাটিতে কোন ষড়যন্ত্র করবেন না। লালমোহন-তজুমদ্দিনের মাটি মেজর হাফিজের ঘাটি।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বাবুল পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউর রহমান শাহিন, সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার, পৌরসভা বিএনপির সদস্য সচিব জাকির ইমরান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমজাদ খান জুলহাস, পৌরযুবদলের সদস্য সচিব ফজলে রাব্বি নাফিজসহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।