1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে অগ্নিকান্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই । ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে অগ্নিকান্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই । ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে অগ্নিকান্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই । ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৫৬ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দালাল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টায় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত বলে জানা যায়।
অগ্নিকান্ডে ওই বাজারের মাষ্টার মো. হাবিব উল্লাহ মার্কেটের ৪ টি দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়। এর মধ্যে মোঃ রায়হানের  মায়ের দোয়া নামক পার্স এন্ড ইলেকট্রনিকস দোকান ৯/১০ লক্ষ টাকা, সোহাগ চন্দ্র দাসের ভাই ভাই সেলুন ২ লক্ষ টাকা, আরজু মিয়ার ভূষা মালের আড়ৎ, ৩ লক্ষ টাকা, মো. জাকিরের চালের আড়ৎ প্রায়  ২ লক্ষ টাকা। এতে মোট প্রায় ৩০ লক্ষ টাকা  প্রাথমিকভাবে   ক্ষতির কথা জানিয়েছেন তারা।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ খবর নিতে সরেজমিনে পরিদর্শন করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। তিনি তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এবিষয়ে লালমোহন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সোহরাব হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রণের আনি। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. শাহ্ আজিজ বলেন, খবর পেয়ে আমি অগ্নিকান্ডের সংঘটিত  বাজার পরিদর্শন করি এবং ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন করি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন