1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৩০৭ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে পুকুর থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পেশকার হাওলা গ্রামের বিলের বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করে থানায় নেয় পুলিশ। লাশটি আনুমানিক ৩২ বছর বয়সী এক যুবকের।
জানা গেছে, শনিবার বিকালের দিকে ওই এলাকার ছকিনা বিবি নামে এক নারী তার হাঁসের খাবারের জন্য পুকুরটির

মধ্যে কচুরিপানা তুলতে যান। কচুরিপানা তোলার সময় তিনি দেখেন সেখানে এক পুরুষের লাশ ভাসছে। এ সময় তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর দেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত লাশটি ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন