1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে অটোরিকশার চাকায় পৃষ্ট হয়ে ৫ বছরের শিশু নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে অটোরিকশার চাকায় পৃষ্ট হয়ে ৫ বছরের শিশু নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে অটোরিকশার চাকায় পৃষ্ট হয়ে ৫ বছরের শিশু নিহত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১২৭ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে অটোরিকশার চাকায় পৃষ্ট হয়ে মো. নয়ন নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দ্বীপবন্ধু বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকার ভাটিয়া বাড়ি শিশু নয়নের নানা বাড়ি। এছাড়া সে রাজবাড়ি সদর উপজেলার বড় চরবাইনা এলাকার মো. সুমনের ছেলে।

জানা গেছে, প্রায় দুই মাস আগে মায়ের সঙ্গে লালমোহন উপজেলায় অবস্থিত নানা বাড়িতে বেড়াতে আসে শিশু নয়ন। সকালে সে তার নানা বাড়ির মধ্য থেকে কামরুল নামে এক ব্যক্তির অটোরিকশায় উঠে বাড়ির দরজা পর্যন্ত যাওয়ার জন্য। ওই অটোরিকশাটি বাড়ির দরজায় পৌঁছানোর আগেই নিচে পড়ে গিয়ে অটোরিকশার চাকার নিচে মাথা পড়ে শিশু নয়নের। এতে গুরুতর আহত হয় ওই শিশু। এ সময় অটোরিকশা চালকসহ শিশু নয়নের স্বজনরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু নয়নকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় অন্যান্য আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন