1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে অটোরিকশার ধাক্কায় ৫ বছরের শিশু নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে অটোরিকশার ধাক্কায় ৫ বছরের শিশু নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে অটোরিকশার ধাক্কায় ৫ বছরের শিশু নিহত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৯৯ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় অটোরিকশার ধাক্কায় মোসা. জান্নাত বেগম নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু জান্নাত বেগম উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অহিউদ্দিনের মেয়ে।

জানা গেছে, শুক্রবার সকালের দিকে বাড়িতে খেলছিল শিশু জান্নাত বেগম। এ সময় খেলার ছলে দৌঁড়ে রাস্তার ওপর চলে যায় সে। তখন দ্রæত গতির একটি অটোরিকশা শিশু জান্নাতকে স্বজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক জান্নাতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। ভোলা সদর হাসপাতালে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু জান্নাত বেগমকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন