1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৪২ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলায় বেপরোয়া অটোরিকশার ধাক্কায় মো. সিফাত হোসেন নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার চরভূতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হরিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সিফাত ওই এলাকার পানাউল্যাহ হাওলাদার বাড়ির মো. টিটব হাওলাদারের ছেলে।
নিহত শিশুর স্বজনরা জানিয়েছেন, বিকেলের দিকে বাড়িতে খেলছিল সিফাত। এ সময় খেলার ছলে দৌঁড়ে বাড়ি সংলগ্ন সড়কের ওপর উঠে যায় সে। তখন ওই সড়ক দিয়ে যাওয়া বেপরোয়া গতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। বিষয়টি শিশু সিফাতের স্বজনরা দেখতে পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক সিফাতের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, অটোরিকশার ধাক্কায় শিশু নিহতের খবর পেয়েছি। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন