1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৬ লাখ টাকা অর্থদন্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৬ লাখ টাকা অর্থদন্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৬ লাখ টাকা অর্থদন্ড

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১১২ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ড্রেজার এবং বলগেট মালিকদের মোট ৬ লাখ টাকা অর্থদÐ প্রদান করা হয়েছে। রোববার সকালে উপজেলার গজারিয়া খালগোড়া, তেঁতুলিয়া নদীর মোহনা ও লালমোহন খাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানের মাধ্যমে তাদের এই অর্থদÐ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।
অর্থদÐপ্রাপ্তরা হলেন- লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা মো. জাকির, চরভূতা ইউনিয়নের বাসিন্দা মো. হাবিব এবং চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়নের বাসিন্দা মো. সোহাগ।

 

বিষয়টি নিশ্চিত করে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ বলেন, তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং ওইসব বালু পরিবহনের খবর পেয়ে কোস্টগার্ড ও পুলিশ সদস্যদের নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ড্রেজার মেশিন এবং দুইটি বলগেট আটক করা হয়। পরে খবর পেয়ে ড্রেজার এবং বলগেটের মালিকরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের বিভিন্ন পরিমাণে মোট ৬ লাখ টাকা অর্থদÐ প্রদান করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী তাদের এই অর্থদÐ প্রদান করা হয়।

 

তিনি আরো বলেন, তবে ড্রেজার ও বলগেটের মালিকরা নদী থেকে অবৈধভাবে আর বালু উত্তোলন এবং পরিবহন করবেন না মর্মে মুচলেকা দিলে আটক করা ড্রেজার ও বলগেটগুলো ছেড়ে দেওয়া হয়। লালমোহন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন