1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে অভয়াশ্রম অভিযানে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে অভয়াশ্রম অভিযানে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে অভয়াশ্রম অভিযানে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৪১ বার পঠিত
Spread the love

ভোলার লালমোহন উপজেলায় জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

শনিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা মৎস্য অফিসের বিশেষ কম্বিং অপারেশনের মাধ্যমে মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মধ্যে ২৫ হাজার মিটার অবৈধ ধরাজাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল রয়েছে।

পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অভিযানে জাটকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির ১০ কেজি মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত ওইসব মাছ হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব ও লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের দিকনির্দেশনায় অভিযানে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী সাইফুল ইসলাম সোহাগ, অফিস সহায়ক খোকন চন্দ্র দেসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ অভিযানের বিষয়ে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত লালমোহন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে অভিযান পরিচালনায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। এ সময় কেউ নদীতে মাছ শিকারে গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন