1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে অসহায়দের মুখে হাসি ফোটালো ‘আস্থা ইউনাইটেড ফাউন্ডেশন’ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে অসহায়দের মুখে হাসি ফোটালো ‘আস্থা ইউনাইটেড ফাউন্ডেশন’ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে অসহায়দের মুখে হাসি ফোটালো ‘আস্থা ইউনাইটেড ফাউন্ডেশন’

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৫০ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী উপহার দিয়ে শতাধিক অসহায় পরিবারের মুখে হাসি ফুটিয়েছে ‘আস্থা ইউনাইটেড ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রোববার দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সীর হাওলা এলাকার নেছারিয়া দারুসুন্নাহ ইসলামিয়া মাদরাসার মাঠে সংগঠনটির পক্ষ থেকে এ ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়।
আস্থা ইউনাইটেড ফাউন্ডেশনের পরিচালক মো. শরীফ মল্লিকের সভাপতিত্বে এ সময় সংগঠনটির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী রবিন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. ইয়াকুব শাহ্ জুয়েল, উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিনসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, আস্থা ইউনাইটেড ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনো স্বেচ্ছাসেবী ও অসহায় রোগী চিকিৎসা সেবার জন্য পৌরশহরের আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টারে গেলে ৫০ শতাংশ ছাড়ে সব ধরনের চিকিৎসা সেবা প্রদানের ঘোষণা দেন লালমোহন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমজাদ হোসেন জুলহাস।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন