1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মতবিনিময় সভা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৯২ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল , লালমোহন 

ভোলার লালমোহনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বিএনপি নেতৃবৃন্দ, জামায়াত ইসলাম, হেফাজত ইসলাম ও ইসলামি আন্দোলন এবং হিন্দু সমাজের নেতাদের সাথে মতবিনিময় করেন নৌবাহিনীর কমান্ডার রেজা।

সভায় লালমোহনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ এর নির্দেশনা তুলে ধরেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাহাবুব উল আলম, হিন্দু সমাজের প্রতিনিধি যুগল কুন্ডু, নিরব কুমার দে, লালমোহন প্রেসক্লাব আহবায়ক সোহেল আজিজ শাহীন, সদস্য সচিব শহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাদেক জান্টু, যুবদল নেতা বাবুল পাটোয়ারি, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক, সাধারণ সম্পাদক মাওলানা মো.রুহুল আমিন, ইসালামি আন্দোলন এর সভাপতি মাওলানা রাশেদুল হক, হেফাজতের আমির মাওলানা আউয়ালসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন