
মাহমুদ হাসান লিটন, লালমোহন
ভোলার লালমোহনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে ।
সভায় সন্ত্রাস, বাল্যবিবাহ, মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামুলক গুরুত্বপুর্ন আলোচনা করা হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, জামায়েতে ইসলামী উপজেলা আমীর আবদুল হক, লালমোহন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যক্ষ ফরিদুল ইসলাম, ইপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ, লালমোহন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৈয়বুর রহমান, লালমোহন থানার ওসি (তদন্ত) মাসুদ হাওলাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়াসহ স্থানীয় গনমাধ্যর্মীবৃন্দ।