1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮০০ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

বিএনপি জামায়াতের নৈরাজ্য, উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি, ধ্বংসাতœক কর্মকান্ড ও অপরাজনীতির বিরুদ্ধে ভোলার লালমোহনে বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা শাখা, পৌর শাখা এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে এ উপলক্ষে লালমোহন চৌরাস্তার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, বিএনপি জামাত জোট সারা দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। বিএনপি কখনো শান্তি পছন্দ করে না। লালমোহন-তজুমদ্দিনে কোন অশান্তির চেষ্টা করলে তাদেরকে উপযুক্ত জবাব দেয়া হবে। সকল নেতাকর্মীদের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানান তিনি।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, যুগ্মসম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শাহীন জুয়েল, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, আনম শাহজামাল দুলাল, খালেক সওদাগরসহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন