1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৪৯ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

দেশব্যাপী বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস, হত্যা ষড়যন্ত্র, ভাংচুর ও নৈরাজ্যর প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে লালমোহন উপজেলা, পৌরসভা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপি-জামাত বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে। তারা পূর্বের ন্যায় আগুন সন্ত্রাস, ভাংচুর ও নৈরাজ্য শুরু করেছে। গতকালকে তারা ঢাকাতে বাসে আগুন দিয়েছে। তাদের এ সস্ত্রাসী কার্যক্রম যদি বন্ধ না করে তাহলে তাদের এই আগুন সন্ত্রাসের বিরুদ্ধে লালমোহন-তজুমদ্দিন ও দেশবাসীকে সাথে নিয়ে মোকাবেলা করা হবে।

এসময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহŸায়ক শফিকুল ইসলাম বাদল, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে লালমোহন থানার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন শেষে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন