1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাহমুদ হাসান লিটন, লালমোহন
  • প্রকাশিত : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৯৯ বার পঠিত
Spread the love

মাহমুদ হাসান লিটন, লালমোহন

ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা আ’লীগের উদ্যোগে  উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আ’লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ, র‌্যালি ও কেককাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

রবিবার সকাল ৭ টায় থানার মোড় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী শুরু হয়।  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে  সকাল ১০টায় ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে লালমোহন সরকারী হাইস্কুল মাঠ থেকে র‌্যালি বের হয়ে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ সভাপতি ও  ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

সভায় উপস্থিত ছিলেন লালমোহন পৌর সভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা  আ’লীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উপজেলা  আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মালেক, পৌসভা আ’লীগের আহবায়ক সফিকুল ইসলাম বাদল, লালমোহন উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ও নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান জাকির হোসেন পঞ্চায়েত, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, পৌরসভা যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন মেহেরসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন