1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে আগুনে ৭ দোকান পুড়ে ছাই, ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে আগুনে ৭ দোকান পুড়ে ছাই, ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে আগুনে ৭ দোকান পুড়ে ছাই, ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

ভোলার লালমোহন উপজেলায় ভয়াবহ অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। সোমবার রাত আড়াইটার দিকে পৌরশহরের কাঠপট্টি এলাকায় এ অগ্নিকাÐের ঘটনা ঘটে। এতে পুড়ে গেছে ৭টি ব্যবসাপ্রতিষ্ঠান। অগ্নিকাÐের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এবং স্থানীয়দের প্রায় ২ ঘন্টার প্রচষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাÐের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, গভীর রাতের অগ্নিকাÐে ৪টি মুরগির দোকান, ২টি মুদি দোকান এবং ১টি কাঁচা মালের আড়ৎ পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে তাদের অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে। এই অগ্নিকাÐে ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে নিঃস্ব হয়ে গেছেন অনেকে। তাই দ্রæত সময়ের মধ্যে তারা সরকারি সহযোগিতা কামনা করেছেন।

লালমোহন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, খবর পেয়ে দ্রæত আমরা ঘটনাস্থলে ছুটে যাই। এরপর আমাদের সহযোগিতা করতে আসে চরফ্যাশন ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট। এরপর ফায়ার সার্ভিসের মোট ২টি ইউনিট এবং স্থানীয়দের প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাÐের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে এখনো আমরা ক্ষয়ক্ষতি নির্ধারণ করতে পারিনি। শিগগিরই তদন্তসাপেক্ষে ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হবে।
এদিকে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রæত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে সহযোগিতা প্রদান করা হবে।

 

এদিকে অগ্নিকান্ডের ঘটনায় মঙ্গলবার বিকেলে ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ১৪ জন ব্যবসায়ী ও ঘর মালিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও ঘর মালিকের প্রত্যেকের হাতে দশ হাজার টাকার চেক তুলে দেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনজুর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহীনসহ বাজার ব্যবসায়ী নের্তৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন