1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে আদালতের নির্দেশ অমান্য করে জবর দখলের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে আদালতের নির্দেশ অমান্য করে জবর দখলের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে আদালতের নির্দেশ অমান্য করে জবর দখলের অভিযোগ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে আদালতের নির্দেশ অবমাননা করে জোর পূর্বক জমি দখল ও গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরভূতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড তারাগঞ্জ বাহাদুর চৌমূহনী এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী মো. আবুল কালাম লালমোহন থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। ভুক্তভোগী মো. আবুল কালাম জানান, হরিগঞ্জ মোজায় এস এ খতিয়ান নং-৭৯৯, ৬২৮ এ দাগ নং ২৩০৭,২৩০৮,২৩০৯,২৩১১ মোট সম্পত্তি পরিমান ৪৬ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছি। হঠাৎ করে এলাকার  নুরুল ইসলাম কারী গংদের আমার এই জমির উপর লোলুপদৃষ্টি পড়ে। তারা জোর করে উক্ত জমি তাদের দখলে নিতে চাচ্ছে। এ নিয়ে আদালতে মামলা চলমান থাকায় আদালত সম্পত্তি আমার দখলে থাকবে বলে আদেশ প্রদান করেন। আদালতের আদেশকে অমান্য করে সোমবার (০৭ অক্টোবর ২০২৪ ইং) সকালে নুরুল ইসলাম কারী, তোফায়েল, মামুন, জোবায়ের, নোমান আদর, জালাল আহম্মেদ, আলী আজগর, আবুল কাশেমসহ আরো কয়েজনের মিলে আমাদের জমি দখল করতে আসে। তারা তখন সম্পত্তিতে থাকা সুপারি গাছ ও সৃষ্টি গাছ কেটে ফেলে।
আবুল কালাম আরো বলেন, নুরুল ইসলাম কারী গংরা এলাকার কোনা শালিস মানেন না। তারা এলাকায় জোর জুলুমবাজ ও অত্যাচারী হিসেবে পরিচিত। তাদের ব্যাপারে আমি লালমোহন থানায় লিখিত অভিযোগ দাখিল করেছি।
এ ব্যাপারে অভিযুক্ত নুরুল ইসলাম কারী বলেন, ওই গাছগুলো আমাদের যায়গার গাছ। তারা রাত্রে কেটে নিয়েছে। এটার প্রমান আমাদের কাছে রয়েছে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন