1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে লালমোহন পৌরসভার ১০ নং ওয়ার্ডের শুকুমদ্দিন হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে অভিযোগ করে মো. আবুল কালাম জানান, চরছকিনা মৌজার এস এ ৫৯৬ নং খতিয়ানে মোট ১৮.৮১ একর জমি (যেখানে বাড়ী, বাগান ও নাল জমি রয়েছে) আমরা প্রায় ৪০ বছর ধরে ভোগ দখল করে আসছি। ২০১৮ সালে আমাদের কাছে জমি পাবে এই দাবী করে আমাদের পাশ্ববর্তী আব্দুল মান্নান হাওলাদার গং আদালতে আমাদের বাড়ী ঘর ও যায়গার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। আদালত তখন দু‘পক্ষকে শান্তি বজায় রাখার শর্তে যারযার অবস্থানে থাকার জন্য নির্দেশ প্রদান করেন। এবং নতুন করে বিরোধীয় সম্পত্তিতে কেহ কোন কাজ বা দখল করতে পাবরে না দু‘পক্ষকে জানিয়ে দেন। তিনি আরো বলেন, মান্নান হাওলাদার নিজে নিষেধাজ্ঞা দিয়ে নিজেই তা ভঙ্গ করতেছেন। তিনি বাগানে গাছ লাগাচ্ছেন এবং বিরোধীয় জমিতে বৃহস্পতিবার সকালে মেশিন দিয়ে কাজ করছেন।
মো. আবুল কালামের ভাই মাসুদ জানান, আদালতের নিষেধাজ্ঞাকৃত আমাদের জমিতে জোর করে গাছ লাগাচ্ছে মান্নানগংরা। তারা প্রায় ১৯জন একত্রে হয়ে বিরোধীয় জমিতে বিভিন্ন জোরজুলুম করছে। আমি ঢাকাতে থাকার কারণে আমার জমিতে তারা জোর করে টিনের বাউন্ডারি দিয়ে দখল করে নিয়েছে।
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করার ব্যাপারে মান্নান হাওলাদারের ভাই শাহাবুদ্দিন বলেন, আমাদের দখলকৃত জমিতে আমরা কাজ করছি। তারা আমাদের নামে একাধিক  মামলা দিয়েছে এ কারণে আমরা আদালতে উক্ত জমির উপর নিষেধাজ্ঞা করিয়েছি। আদালতের নির্দেশমতে যারযার দখলকৃত জমিতে সেসে রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন