1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্যে ভোলার লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা ও বেলুন উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির শুভসুচনা করা হয়। এরপর এ উপলক্ষ্যে মানববন্ধন করা হয় এবং মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা প্রশাসন ও লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়েজনে আলোচনা সভায় সভাপত্বিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরিাধ কমিটির সভাপতি আব্দুর রব মাস্টার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, লালমেহান ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুদ, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, নির্বাচন কর্মকর্তা মো. সোহেল, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া প্রমূখ।

দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক শাহীন কুতুব, শিক্ষক শিহাব উদ্দিন, ছাত্রী সুমাইয়া, স্বেচ্ছানেবী সংগঠনের মো. রফিকুল ইসলাম, রক্তদান কর্মসূচির মো. ফিরোজ, দুপ্রক সদস্য মাওলানা নুরুল্যাহ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরিাধ কমিটির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম দুলাল।

আলোচনায় বক্তরা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে পরিবার থেকে প্রতিরোধ শুরু করা উচিত। মসজিদের ইমামগণ এ ব্যাপারে আলোচনা করতে পারেন। ধর্মীয় সঠিক চর্চা করতে হবে। নিজ থেকে পরিবর্তন শুরু কররতে হবে। দুর্নীতি প্রতিরোধের জন্য সকলকে স্বেচ্চার হতে হবে। সামাজিকভাবে দুর্নীতিরবাজদের ঘৃনা করা উচিত। শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে আলোচনা করলে শিক্ষার্থীরা শিখতে পারবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন