1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে আন্তর্জাতিক শ্রমিক ও মহান মে দিবস উদযাপন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে আন্তর্জাতিক শ্রমিক ও মহান মে দিবস উদযাপন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে আন্তর্জাতিক শ্রমিক ও মহান মে দিবস উদযাপন

মুশফিক হাওলাদার , লালমোহন 
  • প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৩৩ বার পঠিত
Spread the love

মুশফিক হাওলাদার , লালমোহন 

ভোলার লালমোহনে শ্রমিক ঐক্য সংস্থার আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উদযাপিত হয়েছে।

শুক্রবার (১ মে) বিকেলে ঘাট শ্রমিক সংস্থা, ঘর শ্রমিক সংস্থা, হোটেল শ্রমিক সংস্থা, মিল শ্রমিক সংস্থা গুদাম শ্রমিক সংস্থার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি লালমোহন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজ কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় বক্তব্য প্রধান করেন, শ্রমিক ঐক্য সংস্থার সভাপতি, মো. আবুল কালাম সর্দার, সহ-সভাপতি মো. মোর্শেদ মিয়া, সাধারণ সম্পাদক মো. সিরাজ,যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান( মোস্তফা মিয়া) সহ আরও অনেকে।

এতে বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন