1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে আবাসনের ঘর ও জমি জবরদখলের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে আবাসনের ঘর ও জমি জবরদখলের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে আবাসনের ঘর ও জমি জবরদখলের অভিযোগ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৮৫ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন চরাঞ্চল চর কচুয়ার সরকারি আবাসন শাপলার ঘর ও সরকারি জমি জবরদখলের অভিযোগ উঠেছে ওই এলাকার মোঃ শফিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এমন অভিযোগ করেন শাপলা আবাসনের বাসিন্দা মোঃ জসিম।  জসিম বলেন, শাপলা আবাসনে আমার একটি ঘর রয়েছে। ওই ঘরটি জবরদখলের চেষ্টা চালাচ্ছে একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মোঃ শফিক। অথচ শাপলা আবাসনে শফিকের নামে বরাদ্দকৃত কোনো ঘর নেই। শুধু তাই নয়, আবাসনের আরেকটি ঘর দখল করে পান চাষীদের কাছে ভাড়া দিয়েছেন ওই শফিক।
শফিকের বিরুদ্ধে সরকারি জমি জবরদখলের অভিযোগ করে জসিম বলেন, শাপলা আবাসন নির্মাণকালে যেখান থেকে মাটি উত্তোলন করে ভিটা বাঁধা হয়েছিল। ওই স্থানটি আবাসনের বাসিন্দারা পুকুর হিসেবে ব্যবহার করতেন, মাছ চাষ করতেন। কিন্তু সেই পুকুরটি জোরপূর্বক দখলে নিয়ে ভেকু দিয়ে মাটি কাটছেন শফিক। বাঁধা দিতে গেলে শফিক কর্তৃক হুমকির শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন মোঃ জসিম।
তাই শফিকের কবল থেকে সরকারি আবাসন ও বাসিন্দাদের ব্যবহৃত পুকুর উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।
আবাসনের ঘর ও জমি জবরদখলের বিষয়ে জানতে চাইলে মোঃ শফিক বলেন, আমি একটি ঘরে থাকি, তবে আবাসনের পিছনের জায়গা পানচাষীদের কাছে ভাড়া দেয়ার বিষয়ে কথা হয়েছিল। এছাড়াও আবাসনের পুকুরে ভেকু লাগানোর বিষয়টি স্বীকার করেন মোঃ শফিক।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, সরকারি জমি, ঘর জবরদখলের সুযোগ নেই, এমনটা কেউ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন