1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে আবাসিক এলাকায় চামড়া ব্যবসা। চরম দুর্গন্ধে অতিষ্ঠ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে আবাসিক এলাকায় চামড়া ব্যবসা। চরম দুর্গন্ধে অতিষ্ঠ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে আবাসিক এলাকায় চামড়া ব্যবসা। চরম দুর্গন্ধে অতিষ্ঠ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৯০ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ড নয়ানিগ্রামের আবাসিক এলাকা। এই আবাসিক এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে  চামড়া প্রক্রিয়াজাত করণ করছেন সেলিম সওদাগর নামে এক ব্যবসায়ী। তিনি একই এলাকার দিন মোহাম্মদ সওদাগরের ছেলে। প্রায় ১ বছর যাবত ওই এলাকার মানুষজন চামড়ার দুর্গন্ধে অতিষ্ঠ।

চামড়া ঘরের অপরপ্রান্তে রয়েছে সমজিদ। দুর্গন্ধে মসজিদের মুসল্লিরা নিয়তি নামাজ আদায় করতে সমস্যা হচ্ছে। আবাসিক এলাকা থেকে চামড়ার ঘর সরিয়ে নেয়র জন্য এবং দুর্গন্ধ থেকে মুক্ত হতে মসজিদের মুসল্লিদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত দরখাস্ত দেয়া হয়েছে। তারপরেও সেলিম সওদাগর তার চামড়ার দোকান সরিয়ে নিচ্ছেনা। মসজিদের কয়েকজন মুসল্লি বলেন, এখানে সেলিম সওদাগর পশুর চামড়া এনে বিভিন্ন প্রক্রিয়াজাত করে লবন দেয়, গুদামজাত করে, মসজিদের পুকুরের ঘাটলায় ধৌত করে এবং কয়েকদিন পরে ট্রাকে করে অন্য যায়গায় পাঠায়। তখন চামড়ার দুর্গন্ধে এলাকায় থাকায় কস্টকর হয়ে যায়। মসজিদে নামাজের সময় ফ্যান চালানো যায় না। ফ্যান চলালে দুর্গন্ধে মসজিদে থাকা যায় না। সেলিমকে একাধিকবার এই এলাকা থেকে চামড়ার দোকানটি যেখানে আবাসিক এলাকা নেই সেখানে নেয়ার জন্য বলেছি। কিন্তু সে কারো কোনো কথা শুনছে না।

লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর রায়হান মাছুম বলেন, চামড়ার দূর্গন্ধ পরিবেশের ক্ষতি হচ্ছে। তাদেরকে একাধিকবার সতর্ক করলেও তারা কথা শুনেনি।

ব্যবসায়ী সেলিম সওদাগরকে এ ব্যাপারে বলেন, আমি শিঘ্রই এই ঘরটি ছেড়ে দিব। অন্য যায়গায় ঘর ভাড়া নেয়ার চেষ্টা করছি। পেলেই সেখানে চলে যাব।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, শীঘ্রই দু‘পক্ষকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন