1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ইউপি চেয়ারম্যানের উপর হামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ইউপি চেয়ারম্যানের উপর হামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৭২ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ফরাগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের উপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে লালমোহন হাসপাতালে আনলে সেখান থেকে চেয়ারম্যাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

আহত চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ জানান, সকালে জেলেদের পূনর্বাসনের চালের স্লিপ বিতরণ করতে ইউনিয়ন পরিষদে যান তিনি। পরে সেখানে ইউপি সদস্য আলম, শামীম, লাইজু, পারভেজ ও শাকিলের ইন্ধনে তাদের লোকজন চালের স্লিপ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে অতর্কিত হামলা চালায় তারা।
৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাকিল জানান, মোতালেব ব্যাপারী নামের এক জেলের থেকে চালের স্লিপের বিনিময়ে টাকা দাবী করে চেয়ারম্যান। টাকা দিতে ওই ব্যক্তি অস্বীকার করলে তাকে মারধর করতে শুরু করে চেয়ারম্যান। পরে ভূক্তভোগী মোতালেব তার স্বজনদের খবর দিলে তারা এসে চেয়ারম্যানের উপর হামলা চালায়। এসময় তাদের সাথে ইউনিয়নের কার্ড না পাওয়া জেলেরা এবং উৎসুক জনতা হামলার ঘটনায় অংশ নেন।

লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর শুনে ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছি। চেয়ারম্যানকে উন্নত চিকিৎসার জন্য ভোলায় নেয়া হয়েছে। এঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন