1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ঝাড়ু নিয়ে বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ঝাড়ু নিয়ে বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ঝাড়ু নিয়ে বিক্ষোভ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন মুরাদের বিরুদ্ধে ঝাড়– নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী ঝাড়–সহ একটি বিক্ষোভ মিছিল বের করে পেশকারহাট বাজার প্রদক্ষিণ করেন। এছাড়াও ওই মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান নেন।

সেখানে বিক্ষোভকারী নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, ফরহাদ হোসেন মুরাদ আওয়ামী লীগের রাজনীতি করে ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে চাঁদাবাজী, নেতাকর্মীদের ওপর হামলা এবং মামলা দিয়ে হয়রানী করেছেন। তিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে গরীব-অসহায় মানুষের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নিজেই আত্মসাৎ করেছেন। ফরহাদ হোসেন মুরাদ আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন বিএনপিতে যেতে তোড়জোড় চালাচ্ছেন।

বিক্ষোভকারী বিএনপি নেতাকর্মীরা আরো বলেন, ফরহাদ হোসেন মুরাদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রম) কাছে গিয়ে কখনো আওয়ামী লীগ করেননি বলে দাবি করেছেন। মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের কাছে গিয়ে তাকে দলে নেওয়ারও অনুরোধ করেন ফরহাদ হোসেন মুরাদ। অথচ আওয়ামী লীগের রাজনীতি করে বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় অসহায় মানুষজনের ওপর তার নির্যাতনের অনেক প্রমাণ রয়েছে। বিএনপি নেতাকর্মীদের নানাভাবে হামলা ও নির্যাতনকারী ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন মুরাদকে দলে না নিতেও এ সময় অনুরোধ জানান বিক্ষোভকারী ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন