1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে পশ্চিম চর উমেদ ইউপি নির্বাচন প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো: আবু ইউসুফ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে পশ্চিম চর উমেদ ইউপি নির্বাচন প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো: আবু ইউসুফ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে পশ্চিম চর উমেদ ইউপি নির্বাচন প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো: আবু ইউসুফ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন পশ্চিম চর উমেদ ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ায়ম্যান প্রার্থী অধ্যক্ষ আবু ইউসুফ ইউনিয়নের সর্বত্র মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা, পরিচয় সভা, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এবং ভোটারদের নিকট কাপ পিরিচ মার্কায় ভোট চেয়ে এলাকায় প্রতিটি ভোটার ও সাধারণ মানুষের কাছে গিয়ে গণসংযোগ করছেন।

২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল থেকে এমন চিত্র দেখা যায় পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে।
কাপ পিরিচ প্রতীকের ইউপি চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ আবু ইউসুফ তার নিজস্ব নানা কৌশলে গণসংযোগ করে যাচ্ছেন।তিনি ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
ইউনিয়ন পরিষদের আগামী উন্নয়ন কর্মকাণ্ড, ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরে গণসংযোগ করার ফলে এলাকায় গ্রামগঞ্জে ও চায়ের দোকানে আগামী ৯মার্চের নির্বাচনের উৎসবের আমেজ বিরাজ করছে।

এসময় চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ আবু ইউসুফ বলেন, আমি এই ইউনিয়নের দীর্ঘদিন চেয়ারম্যান থাকা অবস্থায় এলাকার সাধারণ মানুষের সুখে দুঃখে সব সময় পাশে ছিলাম।এবং এলাকার বেশ উন্নয়ন মূলক ও সামাজিক কাজ করেছি। বিশেষ করে পাঙাশিয়া স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার পর থেকে এলাকার দরিদ্র শিক্ষার্থীদেরকে সহযোগিতা করেছি।এবং বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধীদেরকে সমাজ সেবা অফিসের মাধ্যমে বিনা মূল্যে ভাতা করে দিয়েছি।
তিনি আরো বলেন,ইউনিয়ন পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু। ফলে ইউনিয়ন পরিষদের উন্নয়ন মূলক কাজ করতে হলে একজন সৎ আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে। তাই জনগণের কল্যাণে কাজ করতে আগামী ৯মার্চ সকলে ভোট কেন্দ্র গিয়ে, কাপ পিরিচ মার্কায় ভোট দিয়ে আমাকে পুনরায় নির্বাচিত করবেন বলে আশা করছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন