1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ইয়াবাসহ ৬ মামলার আসামি গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ইয়াবাসহ ৬ মামলার আসামি গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে ইয়াবাসহ ৬ মামলার আসামি গ্রেফতার

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২১৫ বার পঠিত
Spread the love

জাজিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহন উপজেলায় ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়টি মাদক মামলার আসামি মো. নূরে আলম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরি বাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক নূরে আলম পার্শ্ববর্তী তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের চরকোড়ালমারা এলাকার কাঞ্চন মাঝির ছেলে। তার বিরুদ্ধে এরআগেও লালমোহন এবং তজুমদ্দিন থানায় ছয়টি মাদক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার এসআই মো. আউয়াল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. ইউসুফ ও এএসআই মো. কামাল হোসেনসহ সঙ্গীয় ফোর্সকে নিয়ে  অভিযান চালানো হয়। উপজেলার ডাওরি বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযানকালে ভোলা থেকে চরফ্যাশনগামী একটি বাস থেকে নামেন যুবক নূরে আলম। তথ্যের ভিত্তিতে এ সময় তাকে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় যুবক নূরে আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া খোঁজ নিয়ে দেখায় যায়- যুবক নূরে আলমের বিরুদ্ধে এরআগেও লালমোহন এবং তজুমদ্দিন থানায় ছয়টি মাদক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন