1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীরচর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেনব- ওই এলাকার মো. হারুন মেলকারের ছেলে মো. মনির হোসেন (২৮), মো. রবিউল ইসলাম (১৯), রবিন মেলকারের ছেলে আল-আমিন (২৫), আলমগীর হাওলাদারের ছেলে মো. হাসান (২৪) এবং নূর ইসলামের ছেলে মো. রাকিব (২৬)। জানা গেছে, বুধবার বিকেলে লালমোহন থানার এসআই খন্দকার মো. কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি ফোর্স মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীরচর এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে স্থানীয় একটি ভাড়া বাসা থেকে মো. মনির হোসেন, মো. রবিউল ইসলাম, মো. আল-আমিন, মো. হাসান এবং রাকিবকে সন্দেহজনকভাবে আটক করে তল্লাশী চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা, দুই বোতল ফেন্সিডিল, ২৫০ গ্রাম গাঁজা ও একটি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাদের থানায় নেয়া হয়। এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আদালতে পাঠানো হবে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন