1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে সচেতনতা সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে সচেতনতা সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে সচেতনতা সভা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে ইলিশ সম্পদ উন্নয়ন সম্পর্কিত উপজেলা টাস্কফোর্স কমিটি এ সভা বাস্তবায়ন করে। এ সময় বক্তারা বলেন, অবৈধ জালের ব্যবহার বন্ধে সচেতনতামূলক প্রচার-প্রচারণার কারণে বর্তমানে ইউনিয়নের অধিকাংশ জেলে বৈধ জাল ব্যবহার করছেন। এই ধারা অব্যাহত রাখতে স্ব-স্ব স্থান থেকে সকলকে এগিয়ে আসতে হবে। এছাড়া ইউনিয়নে ইলিশ সম্পদ উন্নয়নের যে সমস্যা রয়েছে তা চিহ্নিত করে নিরসন করা হবে। লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ, ফিল্ড অফিসার মো. শরীফ হোসেন, ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি মো. নূরনবী, জাতীয় মৎস্যজীবি সমিতির প্রতিনিধি মো. নিরব হোসেন, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির প্রতিনিধি মো. ছালাউদ্দিন, বাংলাদেশ জাতীয় মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি বেল্লাল হোসেনসহ স্থানীয় ইউপি সদস্য, বিদ্যালয়-মাদরাসার শিক্ষক, মৎস্যজীবি এবং মৎস্য আড়তদাররা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন