1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ইসলামি আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ইসলামি আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে ইসলামি আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার

মো. মুশফিক হাওলাদার 
  • প্রকাশিত : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৮৯ বার পঠিত
Spread the love

মো. মুশফিক হাওলাদার 

ভোলার লালমোহনে ইসলামি আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ মার্চ) বিকালে লালমোহন উত্তর বাজারের কাশফুল রুপটপ চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ইসলামি আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার আহবায়ক মাও: মুফতি আলী আজগর মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাও: মুহাম্মদ জামাল উদ্দিন ও সদস্য সচিব মাও: মুহাম্মদ আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ সেক্রেটারি মাও: মুহাম্মদ আব্বাস উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ জয়েন সেক্রেটারি মাও: মুফতি মনজুর রহমান, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওঃ মুহাম্মদ মোশাররফ হোসাইন, গণ অধিকার পরিষদের লালমোহন উপজেলা শাখার আহবায়ক আবদুল্লাহ আল মামুন, ছাত্র প্রতিনিধি মহিবউল্লাহ মুন্না প্রমুখ।

এসময় ইসলামি আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণির পেশার লোকজন উপস্থিত ছিলেন।

দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর লালমোহন উপজেলার উপদেষ্টা মাওলানা মুহাম্মাদ মিজানুর রহমান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন