1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৩২ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার  আয়োজনে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যার্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠ নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে বুধবার বিকালে লালমোহন উত্তর বাজার মসজিদের সামনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমোহন উপজেলা শাখার সভাপতি হাফেজ মাও:  মুহা. রাসেদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে কেন্দ্রিয় কমিটির দপ্তর সম্পাদক মাওঃ লোকমান হুসাইন জাফরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই দ্রুত বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জাতীয় সরকারের মাধ্যমে সামনের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবী।
এসময় আরও বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর সহ-সভাপতি মাওঃ মিজানুর রহমান আযাদীসহ আরও অনেক।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন