1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৩ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

ভোলার লালমোহনে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের’ আয়োজনে- দ্রব্যমূল্যের ক্রমাগত উধ্বগতির প্রতিবাদে এবং পাঠ্যপুস্তুক হতে ধর্ম ও জাতিসত্তা বিরোধী বিতর্কিত বিষয়সমূহ বাতিল ও শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার আসরবাদ লালমোহন উত্তর বাজারের ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।

চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুফতি মোহসিন, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা মুছা কালিমূল্যাহ, সাধারণ সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন শামীম খান প্রমূখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন- দেশে বর্তমানে যেভাবে দ্রব্যমূল্যের দাম প্রতিনিয়িত বাড়ছে তাতে দেশে কোনো সরকার আছে বলে মনে হয়না। সরকার থাকলেও কার্যকর কোন মনিটরিং নেই। কার্যকর মনিটরিং এর অভাবে মধ্যবিত্ত ও নিম্নশ্রেণির মানুষ নিজেদের উপার্জিত সঞ্চয় খরচ করে প্রতিনিয়ত ঋণে জর্জরিত হচ্ছে। তাই দ্রæত সরকারকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতি নজর দিতে হবে। এছাড়া বর্তামান পাঠ্যপুস্তুক হতে ধর্ম ও জাতিসত্তা বিরোধী বিতর্কিত বিষয় সমূহ দ্রæত বাতিল করতে হবে এবং ৯০% মুসলিম দেশের শিক্ষার সর্বস্তরে ইসলাম ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার জন্য সরকারের কাছে অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন