1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সভা অনুষ্ঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮২ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

 

ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরের আয়োজনে মাদরাসা বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠিত সভায় জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. জসিম উদ্দিন, জেলা এইচআরডি সম্পাদক জাফর বিন মালেক, লালমোহন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল-আমিন, সেক্রেটারি মো. মুরাদ ও উপজেলা অফিস এবং মিডিয়া সম্পাদক কাজী সালমান হোছাইনসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের স্মরণের মাধ্যমে সংগঠনের কর্মী ও নেতৃবৃন্দের উদ্দেশ্যে জেলা ছাত্রশিবিরের সভাপতি জসিম উদ্দিন বলেন, আল্লাহর এই জমিনে দ্বীন কায়েম করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে একটি ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের লক্ষ্যে কাজ করতে হবে। এছাড়া একাডেমিক পড়াশোনার পাশাপাশি পরকালের কল্যাণের জন্য নিয়মিত কুরআন, হাদিস ও ইসলামি সাহিত্য অধ্যায়ন করতে হবে।

 

এর আগে লালমোহন উপজেলা ছাত্রশিবির নেতা কাজী সালমান হোছাইন উপস্থিত শিবির সমর্থক ও ছাত্র-জনতার উদ্দেশ্যে বলেন, আগামী দিনগুলোতে আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে। নেতৃত্ব দিতে হলে হতে হবে আদর্শ নেতা। যার মধ্যে থাকতে হবে; আল্লাহর উপর ভরসা রেখে কাজ করা, বিনয় ও ন¤্রতা প্রদর্শন, জ্ঞান অর্জন এবং আনুগত্যের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করা।

 

অনুষ্ঠিত ওই সাধারণ সভায় ছাত্রশিবিরের নেতারা উপস্থিত সকলের সামনে আগামী দিনগুলোতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া নিয়মমাফিক  সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগের চেয়েও সংগঠনকে আরো শক্তিশালী করা যায় তারও পরামর্শ প্রদান করেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। সর্বশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে ছাত্রশিবিরের সাধারণ সভাপি সম্পন্ন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন