1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ঈদুল আজহা উপলক্ষে জেলেদের মাঝে চাল বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ঈদুল আজহা উপলক্ষে জেলেদের মাঝে চাল বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে ঈদুল আজহা উপলক্ষে জেলেদের মাঝে চাল বিতরণ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২২৫ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভোলার লালমোহনের সমুদ্রগামী নিবন্ধিত জেলেদের মাঝে বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়নের ১৫শত ৬৩জন জেলের মাঝে ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়।

সাগরে নিষেধাজ্ঞা থাকায় কর্মহীন এসব জেলেরা ঈদের আগে সরকারি বরাদ্দের চাল পেয়ে খুশি। তারা বলেন, ঈদের আগ মুহূর্তে এ চাল পাওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে আনন্দে ঈদ পালন করতে পারবো। সঠিক সময়ে নিজেদের বরাদ্দের চাল পাওয়ায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন জেলেরা।

চাল বিতরণকালে বদরপুর ইউপি চেয়ারম্যান মো. আসাদ উল্যাহ মেলকার, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সবুজ, ইউনিয়ন পরিষদের সচিব মো. ছিদ্দিকুর রহমান, প্যানেল চেয়ারম্যান মো. ইউসুফসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান মো. আসাদ উল্যাহ মেলকার বলেন, ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন মহোদয় ঈদের আগে এ ইউনিয়নের সকল জেলেকে তাদের বরাদ্দের চাল বুঝিয়ে দিতে বলেছেন। তার নির্দেশনায় জেলেদের চাল তাদের মাঝে স্বচ্ছভাবে বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন