1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে উন্নয়ন শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে উন্নয়ন শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে উন্নয়ন শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২১৫ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার বিজয় সু-নিশ্চিত করার লক্ষে ভোলার লালমোহন পৌরসভা ১নং ওয়ার্ড আওয়ামীলীগ ও পৌরসভা যুবলীগের আয়োজনে উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৩ অক্টোবর) বিকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের চৌরাস্তায় এসে সমবেত হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, তখনই দেশ ও মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। আওয়ামীলীগ উন্নয়ন ও জনগনের দল। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। পদ্মাসেতু, কর্ণফুলি টার্ণেল, মেট্রোরেল, এভিটেেেটড এক্সপ্রেসওয়েসহ মেঘা প্রকল্প আজ দৃশ্যমান। দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকাম মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে রাস্ট্রক্ষমতায় রাখার আহবান জানান তিনি।

পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহেরের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়মীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্মআহবায়ক মনজু তালুকদার, আনম শাহজামাল দুলালসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন