1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন হাওলাদারের পথসভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন হাওলাদারের পথসভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন হাওলাদারের পথসভা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৪৩ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী মো. আকতার হোসেন হাওলাদার এর নির্বাচনীয় পথসভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ এপ্রিল) সকালে ঢাকা থেকে লঞ্চযোগে নাজিরপুর ঘাটে আসলে হাজার হাজার নেতাকর্মী তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এসময় প্রায় পাঁচ শত মোটরসাইকেলের বহর ও ৩০টি মাইক্রোবাসে বিভিন্ন নেতাকর্মীরা আকতার হোসেন হাওলাদারকে নাজিরপুর ঘাট থেকে রিসিভ করে লালমোহন নিয়ে আসেন।
পরে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ সংলগ্ন আকতার হোসেন হাওলাদারের বাসভবনের সামনে নির্বাচনীয় পথসভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্ব পথসভায় বক্তব্য রাখেন, লালমোহন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল পঞ্চায়েত, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম, রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া, ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ, লালমোহন উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ জাকির হোসেন পঞ্চায়েত, লালমোহন পৌরসভা যুবলীগের সভাপতি ও ১নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইমাম হোসেন হাওলাদারসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়েরে নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন হাওলাদার বলেন, আমি দীর্ঘ বছর কালমা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। তৃনমূলের সমর্থন ও আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে আমি প্রার্থী হবো। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর হাতকে আরো শক্তিশালী করতে আমি সকলের কাছে দোয়া ও ভালোবাসা চাই। যাতে উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে লালমোহনবাসীর সেবা করতে পারি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন