1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে এইচএসসি পরীক্ষা ২০২৩ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে এইচএসসি পরীক্ষা ২০২৩ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে এইচএসসি পরীক্ষা ২০২৩ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৩৯৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

আসন্ন এইচএসসি পরীক্ষা ২০২৩ উপলক্ষ্যে ভোলার লালমোহনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার রুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে আলোচনা সভায় আসন্ন এইচএসসি পরীক্ষা ২০২৩ সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনার লক্ষ্যে আলোচনা করেন উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। আলোচনায় পরীক্ষা চলাকালীন সময়ে করণীয় ও বর্জনীয় এবং দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারগণের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করা হয়। এসময় লালমোহন উপজেলায় আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠ, সুন্দর ও অসদুপায়মুক্ত পরীক্ষা গ্রহণে সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সভায় লালমোহন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন