1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে এক ইলিশ চার হাজার ৬শত টাকায় বিক্রি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে এক ইলিশ চার হাজার ৬শত টাকায় বিক্রি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে এক ইলিশ চার হাজার ৬শত টাকায় বিক্রি

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৯৩ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে দুই কেজি দুইশ গ্রামের একটি ইলিশ মাছ ৪ হাজার ৬শত টাকায় বিক্রি হয়েছে। বৃস্পতিবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটে নিলামের মাধ্যমে বিক্রি হয় ওই ইলিশটি।
নাজিরপুর মৎস্যঘাটের আড়তদার মো. মনিরুল ইসলাম জানান, জামাল মাঝির ট্রলারের জেলেরা বুধবার রাতে তেঁতুলিয়া নদীতে মাছ শিকারে যান। দেবিরচর সংলগ্ন তেঁতুলিয়া নদীতে মাছ ধরার সময় তাদের জালে অন্যান্য মাছের সঙ্গে এ মাছটিও উঠে। পরে তারা সকালে অন্য মাছের সঙ্গে এই ইলিশ মাছটিও ঘাটে নিয়ে আসেন। তখন এটি ভিন্ন ভাবে নিলামে তোলা হলে সর্বোচ্চ দাম ৪ হাজার ৬শত টাকা দিয়ে মাছটি কিনে নেন জামাল সিকদার নামের এক ব্যক্তি। মাছটির পেটে ডিম থাকায় দাম একটু কম।

এ বিষয়ে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ বলেন, বৃষ্টি হওয়ায় জেলেরা এখন নদীতে মোটামুটি ভালো মাছ পাচ্ছেন। কয়েকদিনের মধ্যে নদীতে জেলেরা আরও অধিক মাছ পাবেন।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন