1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে এক কেজি গাঁজাসহ যুবক আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে এক কেজি গাঁজাসহ যুবক আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে এক কেজি গাঁজাসহ যুবক আটক

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় ১ কেজি গাঁজাসহ মো. সিরাজ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঙাশিয়া স্লুইজগেট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক সিরাজ চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের চর তোফাজ্জল এলাকার মৃত মকবুল আহমেদ ফরাজীর ছেলে।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সিরাজ নামে এক যুবক ব্যাগে করে গাঁজা নিয়ে হেঁটে তার গন্তব্যে যাচ্ছেন। তখন দ্রুত সেখানে এসআই মো. আসাদুজ্জামান খান ও এএসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় একটি ফোর্স পাঠাই। তারা ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির ব্যাগ তল্লাশী চালিয়ে ১ কেজি গাঁজা জব্দ করেন। এরপর তাকে আটক করে থানায় আনা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে দ্রুত সময়ের মধ্যে আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন