1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে এক কেজি গাঁজাসহ গৃহবধূ আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে এক কেজি গাঁজাসহ গৃহবধূ আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে এক কেজি গাঁজাসহ গৃহবধূ আটক

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় এক কেজি গাঁজাসহ রেহেনা বেগম নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই স্বম্বিত রায় সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মঙ্গলসিকদার এলাকার টাওয়ার রোডের ভাড়া বাসা থেকে ওই গৃহবধূকে আটক করেন। এ সময় পালিয়ে যান তার স্বামী ইমরান।

এসআই স্বম্বিত রায় জানান, নোয়াখালীর মাইজদির ইমরান নামে এক যুবকের সঙ্গে ১৫ বছর আগে ঢাকায় পরিচয় হয় রেহেনা বেগমের। পরিচয়ের পর তাদের বিয়ে হয়। রেহেনা বেগম লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার এলাকার হামিদ হাওলাদার বাড়ির মৃত আতারুজ্জামানের মেয়ে। তবে বিয়ের পর রেহেনা বেগম এবং তার স্বামী ইমরান মঙ্গলসিকদার বাজারের টাওয়ার রোডের একটি বাসায় ভাড়া থাকা শুরু করেন। এই বাসা থেকেই স্বামীর সঙ্গে মাদক কারবারে জড়িয়ে পড়েন রেহেনা বেগম। দীর্ঘদিন ধরেই চলছে তাদের এই মাদকের কারবার।

তিনি আরো জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রেহেনা বেগমের ওই ভাড়া বাসায় ওসি স্যারের নির্দেশে অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান রেহেনা বেগমের স্বামী ইমরান। তবে অভিযানের সময় ঘরে তল্লাশী চালাতে গেলে রেহেনা বেগম আলমারিতে গাঁজা রয়েছে বলে জানান। এরপর ওই আলমারির ভেতর থেকে পলিথিন ভর্তি এক কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হই।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারির বাসায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ এক গৃহবধূকে আটক করেছেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তার স্বামী ইমরান। আটককৃত গৃহবধূকে থানায় আনা হয়েছে। পালিয়ে যাওয়া ওই গৃহবধূর স্বামীকেও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন