1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে এক ভাইকে কুপিয়ে জখম করলো ৩ ভাই - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে এক ভাইকে কুপিয়ে জখম করলো ৩ ভাই - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে এক ভাইকে কুপিয়ে জখম করলো ৩ ভাই

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৪১৬ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

লালমোহনে পারিবারিক বিরোধের জের ধরে ৩ ভাই মিলে অপর এক ভাই মো. মোক্তার কে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার আসরবাদ উপজেলা বদরপুর ইউনিয়নের চরটিটিয়া গ্রামের ইউসুপ মৃধার পোল এলাকার আক্তার মৃধার দোকানে এ ঘটনা ঘটে। ওই এলাকার ইউসুপ মেম্বার জানান, মোক্তার আমার ভগ্নিপতি। রবিবার আসরবাদ সে তার নিজের বাগানের সুপারি (টাক) লাগানোর পর মৃধার পোল আক্তারের দোকানে এসে বসে। কিছুক্ষণ পর মোক্তারের তিন ভাই নজরুল, ধলু ও নাসির দেশীয় অস্ত্র দা, ছোড়া ও চাকু নিয়ে মোক্তারের উপর আক্রমন করেন। আক্রমনে মোক্তারের মাথায় কোপ সহ পিটিয়ে জখম করা হয়। ওই সময় দোকানদারসহ সকলে চিৎকার করলে তারা গুরুতর আহত মোক্তারকে রেখে চলে যায়। পরে এলাকাবাসী দ্রæত মোক্তারকে লালমোহন হাসপাতালে নিয়ে আসে। লালমোহন হাসপাতালে চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ার কারণে মোক্তারকে ভোলায় রেফার্ড করা হয়। ইউসুপ মেম্বার আরো জানান এ ঘটনার ব্যাপারে মামলা করা হবে। যা প্রক্রিয়াধীন।

এই ঘটনায় অভিযুক্ত নজরুলের মোবাইলে কল করে সাংবাদিক পরিচয় জানতে পেরে লাইন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে দেন। এরপর মোবাইলে বারবার কল কথা হলে বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন