1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১১৩ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার :

ভোলার লালমোহনে এসএসসি ১৯৯৩ সালের পাস করা বন্ধুদের নিয়ে ব্যতিক্রমধর্মী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) দিনব্যাপী লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

৯৩ বন্ধু মশিউর রহমান পল্টুর সভাপতিত্বে এবং মোশারফ হোসেন শিবলু ও রিপন শানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু প্রমুখ।

পরিচয় পর্ব, শুভেচ্ছা বক্তব্য, ভবিষ্যৎ পরিকল্পনা, স্মৃতিচারণ, আলোচনা সভা, ভোজন বিলাস, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফল ড্র-এর মধ্যে দিয়ে মিলন মেলাটি শেষ হয়। মিলন মেলায় লালমোহন উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে পাস করা ১৯৯৩ সালের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন