1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে কর্মরত আনসারদের পুরস্কৃত করলেন জেলা পুলিশ সুপার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে কর্মরত আনসারদের পুরস্কৃত করলেন জেলা পুলিশ সুপার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে কর্মরত আনসারদের পুরস্কৃত করলেন জেলা পুলিশ সুপার

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯০ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল
ভোলার লালমোহন উপজেলায় কর্মরত আনসারদের ভালো কাজের জন্য পুরস্কৃত করলেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শরিফুল হক। সোমবার দুপুরে লালমোহন থানার উদ্যোগে এই পুরস্কারের আয়োজন করা হয়।
লালমোহন থানার অফিসার্স ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, ভোলা জেলার পুলিশ সুপারের নির্দেশে এই উপজেলায় কর্মরত আনসারদের ভালো কাজের জন্য এবং এলাকার মানুষের কাছে আনসারদের আরও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ার জন্য এই পুরস্কার প্রদান করার আয়োজন করা হয়েছে। আনসারেরা জনসাধারণের কাছাকাছি থাকে তাই তাদের ভালো কাজের জন্য পুরস্কৃত করলে তারা সামনের দিকে আরো ভালো কাজ করতে উৎসাহ পাবে এবং মানুষের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। এজন্যেই আনসারদের ভালো কাজের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। যাতে সকল আনসারদের মধ্যে ভালো কাজ করার একটা প্রতিযোগিতা তৈরি হয়।
এছাড়া লালমোহন ফায়ার সার্ভিস এর সহায়তায় আগুন নিভানোর উপর আনসারদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। কোন এলাকায় যদি আগুন লাগার মতো ঘটনা ঘটে তাহলে আনসারেরা যাতে দ্রুতগতিতে গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারে।
আগুন নিভানোর প্রশিক্ষণের পর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভালো কাজ করার জন্য আনসারদেরকে পুরস্কৃত করেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শরিফুল হক। এছাড়া তিনি লালমোহন উপজেলা কর্মরত পুলিশ কনস্টেবলদের মেধাবী সন্তানদেরও পুরস্কৃত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ বাবুল আক্তার, পুলিশ পরিদর্শক তদন্ত মো: মাসুদসহ লালমোহন থানায় কর্মরত বিভিন্ন পুলিশের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন