1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে কর্মহীন জেলেরা চান যথাসময়ে চাল, মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে কর্মহীন জেলেরা চান যথাসময়ে চাল, মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে কর্মহীন জেলেরা চান যথাসময়ে চাল, মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২১০ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে চলছে মাছ শিকারে নিষেধাজ্ঞা। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতসহ ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। শুক্রবার (৩অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ শে অক্টোবর পর্যন্ত। নিষেধাজ্ঞার এই ২২ দিনে উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করা জেলেরা পুরোপুরি কর্মহীন হয়ে পড়েছেন। ইতোমধ্যেই এই উপজেলার জেলেরা তাদের মাছ ধরা নৌকা, ট্রলার ও জালসহ প্রয়োজনীয় মাছ ধরা সরঞ্জামসহ তীরে ফিরে এসেছেন। যদিও এই নিষেধাজ্ঞার আগেও ইলিশের তেমন দেখা পাননি জেলেরা। এতে করে চরম হতাশা দেখা দিয়েছে জেলেদের মধ্যে।

 

উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জেলে মো. ইব্রাহিম মাঝি ও ইদ্রিছ মাঝি বলেন, এ বছর নদীতে ইলিশের চরম খড়া ছিল। নদীতে মাছ শিকারে গিয়ে অনেক সময় তীরে ফিরে মাছ বিক্রি করে দেখা যেতো তেলের টাকাও উঠেনি। এতে করে আমাদের এলাকার জেলেরা চরম কষ্টে দিনপার করেছেন। এখন আবার মা ইলিশ রক্ষার জন্য টানা ২২ দিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমরা এই নিষেধাজ্ঞা মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করবো। তবে আমাদের দাবি; যথা  সময়ে যেন বরাদ্দের চালগুলো বিতরণ করা হয়। এছাড়া নিষেধাজ্ঞার এই সময়ে যেন এনজিওগুলোর কিস্তি আদায় বন্ধ রাখা হয়।

 

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, লালমোহনে নিবন্ধিত জেলে রয়েছেন ২৪ হাজার ৮০৬ জন। যারা উপজেলার ছোট-বড় অন্তত ২৭ ঘাট দিয়ে নদী-সাগরে মাছ শিকারে নামেন। সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ বাস্তবায়ন করতে এসব জেলেদের মাছ ধরা থেকে থাকতে বলা হয়েছে। নিষেধাজ্ঞার এই সময়ে জেলেদের জন্য সরকারি খাদ্য সহায়তার চাল বরাদ্দ রয়েছে।

 

লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ বলেন, এই নিষেধাজ্ঞার আগে আমরা জেলেদের নিয়ে কয়েকটি সচেতনতা সভা করেছি। আশা করছি জেলেরা ২২দিনের এই নিষেধাজ্ঞায় সব ধরনের মাছ ধরা থেকে বিরত থাকবেন। তারপরও কেউ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে গেলে তার বিরুদ্ধে বিধিমোতাবেক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ জানান, নিষেধাজ্ঞার এই সময়ে জেলেদের জন্য চালের বরাদ্দ রয়েছে, যা দ্রুত সময়ের মধ্যে কার্ডধারী জেলেদের মধ্যে বিতরণ করা হবে। এছাড়া নিষেধাজ্ঞাকালীন সময়ে কিস্তি বন্ধ রাখার জন্য এনজিওগুলোর সঙ্গে কথা বলবো। তবে এবারের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। অভিযানে পুলিশ, কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা আমাদের সঙ্গে থাকবেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন