1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে কাফনের কাপড় এনে পরিসংখ্যান সহকারীর বিষপান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে কাফনের কাপড় এনে পরিসংখ্যান সহকারীর বিষপান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে কাফনের কাপড় এনে পরিসংখ্যান সহকারীর বিষপান

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৬২ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

‘কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার সঙ্গে ভালো করে কথাও বলে না। তাই এখানে বেঁচে থেকে কী লাভ, এরচেয়ে মরে যাওয়াই ভালো’- এমন চিরকুট লিখে কাফনের কাপড় প্রস্তুত রেখেই বিষপান করেছেন ভোলার লালমোহন উপজেলার এক কর্মকর্তা। তিনি হলেন উপজেলা পরিসংখ্যান অফিসের জুনিয়র পরিসংখ্যান সহকারী (জেএসএ) মো. আরিফুর রহমান খন্দকার। সোমবার রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকায় তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। দুই বছর আগে বিয়ে করলেও ওই ভাড়া বাসায় একাই থাকতেন পরিসংখ্যান সহকারী আরিফ।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে জুনিয়র পরিসংখ্যান সহকারী আরিফ তার বাসার মধ্যে বিষপান করেন। এরপর বাসার মালিকসহ কয়েকজন তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি (তদন্ত) এনায়েত হোসেন আরো বলেন, রাতেই খবর পেয়ে ওই পরিসংখ্যান সহকারীর ভাড়া বাসা পরিদর্শন করেছি। সেখান থেকে কাফনের কাপড় ও চিরকুটসহ একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। আমাদের ধারণা; বিষপানে মৃত্যুর পর দাফনের জন্য নিজেই কাফনের কাপড় কিনে রাখেন তিনি। যা বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল জানান, ঘটনা শুনার পর থেকে নিয়মিত তার খোঁজ-খবর নিচ্ছি। বর্তমানে সে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি রয়েছেন। সেখানে তার পরিবারের লোকজনও রয়েছেন। এখন তার শারীরিক অবস্থা ভালো।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন