1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২৭ বার পঠিত
Spread the love

ভোলার লালমোহনে বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিল করে সরকারি গেজেট প্রকাশ করায়  ২৪ জুলাই লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে এক জরুরি সভার আয়োজন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক মডেল মাদরাসার পরিচালক অধ্যাপক এম এ জাহের। এসোসিয়েশনের সদস্য সচিব ও লালমোহন মডেল একাডেমীর সহকারী পরিচালক আজিম উদ্দিন খানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন হা- মীম রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিনিধি আকবর জুয়েল, ইসলামিক মডেল মাদরাসার সহকারী পরিচালক মাওলানা লোকমান হোসাইন, শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রতিনিধি আব্দুল আজিজ, মোতাছিম বিল্লাহ আইডিয়াল একাডেমির পরিচালক আবুল কালাম, সেকান্দার আলী একাডেমীর পরিচালক মনজুর মোর্শেদসহ বিভিন্ন এবতেদায়ী মাদ্রাসার প্রধানগণ। সভায় সরকারের এ ধরনের গেজেট প্রকাশকে ষড়যন্ত্রমূলক বলে আখ্যায়িত করেন। বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিল করা এক বিরাট বৈষম্য। এধরনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বৈঠকে আরো দাবি জানানো হয় অনতিবিলম্বে এই গেজেট সংশোধন করে বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের সুযোগ অব্যাহত রাখতে হবে। অন্যথায় সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে যৌক্তিক দাবি আদায় করার জন্য নিয়মতান্ত্রিক সকল কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন