1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৮৬ বার পঠিত
Spread the love

মো. জাহিদুল ইসলাম ,লালমোহন 

ভোলার লালমোহন উপজেলায় মোসা. তানজিলা বেগম নামে ১৮ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুমারখালী এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃত কিশোরী তানজিলা ওই এলাকার মো. তছির আহমদের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, স্থানীয় বিবাহিত এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তানজিলা। এ নিয়ে তার বাবা-মা তাকে রাগারাগি করেন। যার জন্য বাবা-মায়ের সঙ্গে অভিমান করেন তানজিলা। এরই রেশ ধরে শনিবার সকালে নিজ বসতঘরের পেছনের বারান্দার সিলিং ফ্যানের সঙ্গে নিজের ব্যবহারিত ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন ওই কিশোরী। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। খোঁজাখুঁজির একপর্যায়ে তার রুমের চালার টিন ফাঁক করে ভেতরে তাকিয়ে দেখেন ফ্যানের সঙ্গে ঝুলছেন কিশোরী তানজিলা। পরে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে যান এবং পুলিশকে ঘটনা জানান।
তিনি আরো জানান, এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ নামিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে শনিবার বিকালে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন